
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি : ভূমিসেবা মেলা উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিনদিন ব্যাপী এ ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়। শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) ও সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজের সেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা ভুমি অফিসের সামনে থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভুমি অফিস প্রাঙ্গনে এসে আলোচনা সভায় যোগ দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) ও সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আনিচুর রহমান হেলাল খান, নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো: আশরাফ আলী, প্রানী সম্পদ কর্মকর্তা ডা: ইফাদ ইশতিয়াক, একাডেমিক সুপারভাইজার বদরুল আমিন, নলছিটি প্রেসক্লাবের সহসভাপতি শাহাদাত হোসেন মনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদুল আলম মান্না প্রমুখ।
এসময় বক্তারা ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মানুষের হয়রানির বিষয়গুলো তুলে ধরেন। এই ভুমিসেবা মেলার মাধ্যমে বিগত দিনে ঘটে যাওয়া হয়রানি বন্ধ হবে বলে আশাবাদ ব্যাক্ত তরেন তারা। সাধারণ মানুষ যেনো ভূমি সংক্রান্ত কাজগুলো সহজেই করতে পারে সে বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)-এর দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) ও সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ বলেন, এলাকার সধারণ মানুষের ভুমি সংক্রান্ত জটিলতা ও হয়রানির দূর করার জন্যই এ ভূি সেবা মেলার আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষ যেনো ভূমি সংক্রান্ত কাজগুলো সহজেই করতে পারে তা এই ভূমিসেবা মেলার মাধ্যমে জানতে পারবে। বিশেষ করে অনলাইনে ভূমির কাজগুলো সাধারণ মানুষজনকে জানানোই ভূমি মেলার প্রধান লক্ষ্য। এখন চাইলে যে কেউ সহজেই অনলাইনে ভূমি সংক্রান্ত কাজগুলো নিজে ঘরে বসেই করতে পারে।
আলোচনা সভা শেষে ভূমি সংক্রান্ত সমস্যা নিয়ে গণশুনানির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী কর্মকর্তা মো. রায়হান আহমেদ।


