
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: “জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্য শ্লোগান কে সামনে রেখে সারাদেশে ন্যায় মানিকগঞ্জের হরিরামপুরে ভূমি সেবা মেলা-২০২৬ অনুষ্ঠিত।
১৯ মে মঙ্গলবার বেলা ১১.৩০ মিনিটে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাহিজা বিসরাত হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা ভূমি অফিস ও ভূমি মন্ত্রনালয়ের সার্বিক সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জহিরুল ইসলাম শুভ,উপজেলা সমাজ সেবা অফিসার আয়ুব আলী প্রমূখ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা সকল পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, ডিজিটাল ভূমি সেবায় সচেতনতা বৃদ্ধি: ভূমি পোর্টাল রেজিস্ট্রেশন, ই-মিউটেশন (নামজারি), মৌজা ম্যাপ ও ই-পর্চা সংগ্রহের মতো আধুনিক ডিজিটাল পরিষেবাগুলোর ব্যবহার সম্পর্কে নাগরিকদের অবহিত করা।ভবিষ্যৎ উদ্যোগের রূপরেখা: ডিজিটাল জরিপ, ভূমি জোনিং এবং জমি কেনার পরপরই তাৎক্ষণিক মালিকানা সনদ প্রদানের সরকারি রূপকল্প নিয়ে উপস্থিত বক্তরা বিস্তারিত আলোচনা করেন।



