
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : “জনবাদ্ধব অটোমেটেড ব্যবস্থাপনা:সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এ শ্লোগানকে সামনে রেখে জনগনকে ডিজিটাল ভূমি সেবার সাথে পরিচয় করিয়ে দিতে এবং প্রান্তিক পর্যায়ে জনবান্ধব সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সারা দেশের ন্যায় মানিকগঞ্জের সিংগাইরে একযোগে শুরু হয়েছে তিন দিনব্যাপি “ভূমিসেবামেলা-২০২৬”।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০ টার দিকে উপজেলা ভূমি অফিসের সামনে বেলুন উড়িয়ে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত এ মেলার শুভ উদ্বোধন করেন। পরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার। সহকারি কমিশনার(ভূমি) মো.হাবেল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জি.মঈনুল ইসলাম খান শান্ত।
তিনি বলেন,ভূমি জটিলতা নিরসন ও ভূমি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের চেস্টা অব্যাহত থাকবে। ভূমি মালিকদের নিয়মিত কর পরিশোধ, নামজারিতে যাতে কোন ধরনের ভোগান্তি না হয় সেবাগ্রহীতাদের আশ্বস্ত করেন। সিংগাইর উপজেলায় ভিএস রেকর্ডে ভূমি মালিকদের যাতে কোন প্রকার হয়রানির স্বীকার হতে না হয় সে দিকে তিনি নজর রাখবেন বলে জানান। একই সঙ্গে সর্বস্তরের মানুষকে মেলায় এসে সেবা নেওয়ার আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.মাজহারুল ইসলাম, সাব-রেজিস্টার মোসা.মাহমুদা আক্তার, সেটেলমেন্ট অফিসার শান্তি মনি চাকমা, বীরমুক্তিযোদ্ধা মফতেজুর রহমান বিবেক,সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান মো.জাহিনুর রহমান সৌরভ,সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মো.মোবারক হোসেন প্রমুখ। সেবাগ্রহীতাদের মধ্যে বক্তব্য রাখেন,গোলাম মওলা ও জাহিদ ফকির । এসময় উপজেলা প্রশাসন ও ভূমি অফিস সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারি, মুক্তিযোদ্ধাগন ও স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



