sliderস্থানিয়

পীরগঞ্জে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৩। আটককৃতরা হলেন উপজেলার সেনগা ইউনিয়নের দস্তমপুর গ্রামের মমিনুল ইসলাম (৪০) ও লুৎফুর রহমান (১৬)।

র‍্যাব-১৩ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র‍্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল সেনগা ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় গফুরের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে দুইজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত মমিনুল ইসলাম দস্তমপুর গ্রামের মনতাজ আলীর ছেলে এবং লুৎফুর রহমান একই গ্রামের চান মিয়ার ছেলে বলে জানা গেছে।

অভিযান শেষে উদ্ধারকৃত ইয়াবাসহ আটক দুইজনকে পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামানিক জানান, বৃহস্পতিবার গভীর রাতে র‍্যাব-১৩ এর একটি দল মাদক সহ আটক দুই আসামিকে থানায় হস্তান্তর করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button