খেলাশিরোনাম

ওয়ানডে সিরিজ ইংল্যান্ডের

চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবাধানে সিরিজ জিতলো ইংল্যান্ড। শেষ ম্যাচে বাংলাদেশের দেয়া ২৭৮ রানের লক্ষ্য ১৩ বল বাকি থাকতেই পার হয়ে যায় সফরকারীরা।
শুরু থেকেই সাবধানী ও হিসেবি ব্যাটিং করা ইংলিশ ব্যাটসম্যানেরা আজ কোন সুযোগই দেয়নি বাংলাদেশের বোলারদের। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও তারা রানের চাকা সচল রেখেছে পুরো ইনিংস জুড়েই। উদ্বোধীন জুটিতে ৬৩ ও দ্বিতীয় উইকেট জুটিতে ৬৪ রানই মূলত বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। তৃতীয় উইকেট জুটিতেও আসে ৪৫ রান।
ওপেনার স্যাম বিলিংস ৬২ ও বেন ডাকেট ৬৩ রানের ইনিংস খেলেন। অলরাউন্ডার বেন স্টোকস ৪৮ বলে ৪৭ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। সপ্তম উইকেটে ক্রিস ওকসের(২৭*) সাথে তার ৪৫ জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
এছাড়া ওপেনার জেমস ভিন্স ৩০ ও অধিনায়ক জশ বাটলার ২৫ রান করেন।
বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন অধিনায়ক মাশরাফি ও পেসার শফিউল।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের উদ্বোধনী জুটিতে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। কিন্তু এরপর ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদের তোপে পথ হারায় বাংলাদেশের ইনিংস। আদিল রশিদ ৪৩ রানে ৪ উইকেট নিয়ে একাই ধ্বসিয়ে দেন বাংলাদেশের টপ অর্ডার।
তামিম ৪৫, ইমরুল ৪৬ ও সাব্বির রহমান ৪৯ রান করে আউট হন। তবে সপ্তম উইকেটে মুশফিক ও মোসাদ্দেকের জুটি আবার ম্যাচে ফিরিয়ে আনে স্বাগতিকদের। শেষ পর্যন্ত ৮৫ রানে অবিচ্ছিন্ন থাকে এই জুটি। মুশফিক ৬২ বলে ৬৭ ও মোসাদ্দেক ৩৯ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। যার ফলে লড়াই করার মত পুজি পায় বাংলাদেশ। কিন্তু ইংলিশ ব্যাটসম্যানেরা লড়াইটাকে একপেশে করে ম্যাচ জিতে নিলেন।
এই জয়ের ফলে ২-১ এ সিরিজ জিতলো ইংল্যান্ড।
সুত্র: নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button