sliderস্থানিয়

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের লাল পতাকার মিছিল

মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ :“দুনিয়ার মজদুর, এক হও”—এই স্লোগানকে ধারণ করে বাংলাদেশে মহান মে দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মানিকগঞ্জ জেলা কমিটির উদ্যোগে বর্ণাঢ্য লাল পতাকা মিছিল ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মানিকগঞ্জ শহরের শহীদ স্মৃতি ফলক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় মেলা মাঠের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি কমরেড অধ্যাপক আবুল ইসলাম শিকদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কমরেড মজিবুর রহমান মাস্টার। বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আব্দুল মান্নান। জেলা কমিটির প্রবীণ সদস্য দুলাল বিশ্বাস,কমরেড আরশেদ আলী মাস্টার, কমরেড নাসির উদ্দীন, কমরেড হরিপদ সূত্রধর, অধ্যাপক ওয়াহিদ নবী প্রমুখ নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা নিম্নলিখিত দাবি ও বিষয়গুলো তুলে ধরেন: ১.মে দিবসের চেতনা বুকে ধারণ করে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা। ২. শ্রমিকের ন্যায্য মজুরি নির্ধারণ এবং রেশনিং ব্যবস্থা চালু করা। ৩.কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দুর্ঘটনার শিকার শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া। ৪. অসাম্প্রদায়িক, শোষণমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিক-কৃষক ঐক্য জোরদার করা। নেতৃবৃন্দ বলেন, মে দিবস কেবল ছুটির দিন নয়,এটি শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের আন্দোলনের দিন। দেশের শ্রমজীবী মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকের স্বার্থ রক্ষা এবং শোষণমুক্ত সমাজ গঠনে সিপিবির পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য লাল পতাকা মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button