sliderস্থানিয়

কটিয়াদীতে ছেলের মৃত্যু সংবাদ শুনে মায়ের মৃত্যু

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কটিয়াদীতে ছেলের মৃত্যু সংবাদ শোনার কয়েক ঘণ্টা পরেই মাও মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘটনাটি ঘটেছে উপজেলা ধুলদিয়া-সহস্রাম ইউনিয়নে।

মায়ের অসুস্থতার খবর শুনে উপজেলার সহসশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একই ইউনিয়নের রায়খোলা গ্রামের মৃত মনিরুদ্দিনের বড় ছেলে আলতাব উদ্দিন শাহীন(৫৫) শনিবার ২৫ এপ্রিল রাতে মৃত্যুবরণ করেন।

আলতাব উদ্দিন শাহিনের ছোট ভাই মোস্তফা কামাল জানান ২০২৪ সালের আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর থেকেই আলতাব উদ্দিন শাহিন গাজীপুরে বসবাস করতেন এবং সেখানে ব্যবসায় জড়িত ছিলেন। বাড়িতে বসবাসরতা বৃদ্ধা মাতার অসুস্থতার খবর পাওয়ার পর তিনি ভীষণভাবে চিন্তিত হয়ে পড়েন এবং রাত দুইটার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে জরুরী ভিত্তিতে তাকে গাজীপুর তাইরুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসারত অবস্থায় ওই রাতেই তিনি মৃত্যুবরণ করেন ।

আলতাব উদ্দিন শাহিনের মৃত্যু খবর বাড়িতে পৌঁছার পর, রোববার ২৬ এপ্রিল সকালে তার মা জুবাইদা আক্তার মনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মোস্তফা কামাল বলেন, আমরা এখন অভিভাবকহীন হয়ে পড়েছি। আমাদের পরিবারের অভিভাবক বড় ভাই এবং মাকে একসঙ্গে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি।

মা ও ছেলের এ ধরনের হৃদয় বিদারক মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button