
স্বীকৃতি বিশ্বাস, যশোর: কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, আমেরিকার সাথে কৃষি বিধ্বংসী বানিজ্য চুক্তি বাতিল, ধানের উৎপাদন খরচের দেড় গুন দাম প্রদান, কৃষি কাড নয় -কৃষি উপকরনে ভর্তুকি প্রদান, ফ্যামিলি কাড নয় -রেশনিং ব্যবস্থা চালু করা, ভবদহ সমস্যা সমাধানে টিআরএম ও আমডাঙা খাল খননের দাবিতে জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর স্মারকলিপি প্রদান করে।
সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা প্রশাসকের প্রতিনিধি হিসাবে অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার স্মারকলিপি গ্রহন করেন।
জেলা কার্যালয় থেকে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে সংগঠণের ভারপ্রাপ্ত সভাপতি কৃষক নেতা মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সধারণ সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তসলিম উর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন কৃষক নেতা অনিল বিশ্বাস, সাহবুদ্দিন বাটুল, পলাশ বিশ্বাস, পিল্টু, শেখর বিশ্বাস, বিমল ঘোষ প্রমুখ।



