sliderস্থানিয়

ভাড়া বাসায় মদের কারবার,বিদেশি মদসহ গ্রেপ্তার-১

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জে ৩৬৭ বোতল বিদেশি মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব১১।

বুধবার (১৫ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে, গতকাল মঙ্গলবার উপজেলার বসুরহাট পৌরসভার ও চরহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাজীব ভৌমিক (৩২) উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের ছোট যোগী বাড়ির বিকাশ ভৌমিকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের একটি দল উপজেলার বসুরহাট পৌরসভার ও চরহাজারী এলাকায় অভিযান চালায় । অভিযানে ৩৬৭ পিস বিদেশি মদ (মোট ২০৭.৩৭৫ লিটার) জব্দ করা হয়। রাজীব ভৌমিকসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় অবৈধভাবে বিদেশি মদ রেখে খুচরা মূল্যে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.মুহিত কবীর সেরনিয়াবাত আরও বলেন, এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button