শিক্ষাশিরোনাম

প্রশ্ন ফাঁস এড়াতে ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্ত

কিছুদিন পরই অনুষ্ঠিত হবে প্রাথমিক শিক্ষা সমাপনী এবং জেএসসি ও সমমানের পরীক্ষা। এ সময় প্রশ্ন ফাঁস এড়াতে ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যদিও বিটিআরসি এখনো এ বিষয়ে কোনো নির্দেশনা পায়নি বলে জানা গেছে।
বিগত বছরগুলোতে সমাপনী ও জেএসসি পরীক্ষার সময় বারবার প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। দেখা গেছে পরীক্ষার আগের রাতে ফেসবুকের বিভিন্ন গ্রুপের মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে। এর ফলে ব্যাপক সমালোচনাও হয়েছে।
জানা গেছে, বাংলাদেশের ইন্টারনেট গেটওয়ে কর্তৃপক্ষকে ফেসবুক বন্ধ রাখার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এ ছাড়া পরীক্ষার সময় ফটোকপির দোকানও বন্ধ রাখা হতে পারে বলে জানা গেছে।
এ দিকে ফেসবুক বন্ধ থাকলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে ফেসবুক ভিত্তিক ব্যবসায়ীদের। গত কয়েক বছরে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভর করে বৃহৎ- মাঝারি ও ক্ষুদ্র অনেক ব্যবসা গড়ে উঠেছে বাংলাদেশে। ফেসবুক বন্ধ থাকা মানে এ সব ব্যবসায়ও ধস নামা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষার জন্য ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তারা বলছেন, প্রশ্ন ফাঁস হওয়ার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। এ জন্য ফেসবুক বন্ধ করা মানে মাথাব্যথার জন্য মাথাই কেটে ফেলার মতো ব্যাপার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button