sliderস্থানিয়

হরিরামপুরে তরুণীর আত্মহত্যা, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে ১৮ বছরের এক তরুণী আত্মহত্যায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি।

২ এপ্রিল বৃহস্পতিবার আনুমানিক ১১ টায় উপজেলার যাত্রাপুর-খন্দকার শাহজাহান এর চালা পুকুরের পাড়ের ঢালে গাছে গলায় ফাস নিয়ে সুসাইট করেছেন।

সূত্রে জানা গেছে, তিনি উপজোলার যাত্রাপুর গ্রামের মোহাম্মদ আলী শিকদারের কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, সে একজন ডিভোর্সী নারি। হতাশার জন্য এমন অপ্রাত্যাশিত ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

বয়ড়া ইউনিয়ন পরিষদের স্থানীয় জনপ্রতিনিধি মোঃ মিরাজ হোসেন জানান, খুব মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটেছে এবং আমরা গভীরভাবে শোকাহত।

এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোনে জানান,প্রাথমিকভাবে এটা একটি অপমৃত্যু এবং ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button