sliderরাজনীতিশিরোনাম

জাতীয় সংসদের স্পীকারের সহধর্মিণী দিলারা হাফিজের ইন্তেকালে এবি পার্টির শোক

পতাকা ডেস্ক: জাতীয় সংসদের মাননীয় স্পিকার মেজর ( অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর সহধর্মিণী, মাউশির সাবেক মহাপরিচালক (ডিজি) এবং ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, দিলারা হাফিজ ছিলেন একজন প্রথিতযশা শিক্ষাবিদ, স্নেহশীলা, মহীয়সী ও পরোপকারী ব্যক্তিত্ব। তাঁর জীবন ছিল মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও পারিবারিক আদর্শের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। তাঁর ইন্তেকালে দেশ এক নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ, গৃহিণী ও সমাজসেবীকে হারালো,যা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি প্রদান করেন।
উল্লেখ্য, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় দুপুর দেড়টায় ৭৮ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মরদেহ আগামীকাল সন্ধ্যায় দেশে আনা হবে। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button