sliderস্থানিয়

যথাযোগ্য মর্যাদায় নলছিটিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মো.শাহাদাত হোসেন মনু, ঝালকাঠি: নলছিটিতে উৎসবমুখর পরিবেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

২৬ মার্চ (বৃহষ্পতিবার) ভোর ৬টায় নলছিটি উপজেলা পরিষদ চত্বরে ৩২বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটির সূচনা করা হয়। সকাল ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) সেগুপতা মেহেনাজ-এর নেতৃত্বে শহরের ফেরিঘাট এলাকার বদ্ধভুমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় তার সাথে সহকারি কমিশনার (ভুমি) রিজভী আহমেদ সবুজ, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল আলম, পরিদর্শক (তদন্ত) মো: আশ্রাফ আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা, নলছিটি পৌরসভা ও সরকারি নলছিটি ডিগ্রী কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বদ্ধভুমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) সেগুপতা মেহেনাজ-এর সভাপতিত্বে সকাল ৮টায় শহরের চায়না মাঠে পুলিশ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স,আনসার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্যারেড সহ নানা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

শুরুতেই অনুষ্ঠানে উপস্থিত ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনার (ভুমি) ও নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এরপর জাতীয় সংগীতের সাথে সাথে অনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) সেগুপতা মেহেনাজ।

পতাকা উত্তোলন শেষে নলছিটি থানা পুলিশের একটি চৌকস দলের নেতৃত্বে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ভিডিপি, সরকারি নলছিটি ডিগ্রী কলেজ, মাওলানা গোলাম মোস্তফা খান মহিলা কলেজ, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়, নান্দিকাঠী আদর্শ বিদ্যালয়, নলছিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, পৌর আদর্শ প্রাথমিক বিদ্যালয়, নান্দিকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সালাম প্রদর্শন করে মাঠ প্রদক্ষিন করে। সালাম প্রদর্শন শেষে স্বাধীনতা দিবসের প্যারেড পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) সেগুপতা মেহেনাজ এবং নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল আলম।

এসময় নলছিটি উপজেলার ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) রেজভী আহমেদ সবুজ, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আরিফুল আলম, পরিদর্শক (তদন্ত) মো: আশ্রাফ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক বাকসু এজিএস শেখ নেয়ামুল করিম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, মিডিয়াকর্মী, বিভিন্ন দপ্তরে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অবিভাবক সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মার্চপাষ্ট শেষে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ ও বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিসপ্লে­ প্রদর্শন করে। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মাঠের অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বাধীনতা দিবসের আলোচনা সভায় স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন বক্তারা।

দুপুরে বিরতির পরে শুরু হয় দ্বিতীয় পর্ব। বিকেল ৩ টায় নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে মহিলাদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের পুরুস্কৃত করা হয়। দিবসটি উপলক্ষে বিকেল ৪টায় শহরের চায়না মাঠে নলছিটি উপজেলা প্রশাসন একাদশ ও নলছিটি পৌরসভা একাদশ-এর মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে উপজেলা প্রশাসন একাদশকে এক শূন্য গোলে পরাজিত করে ট্রফি জিতে নেয় নলছিটি পৌরসভা একাদশ। উপজেলা প্রশাসন এদশের নেতৃত্ব দেন সহকারি কমিশনার (ভুমি) রিজভী আহমেদ সবুজ এবং নলছিটি পৌরসভা একাদশের নেতৃত্ব দেন নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মো: আশ্রাফ আলী।

সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় উপজেলা প্রশসন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানমালা। দিবসের শুরু থেকে সকল অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আমীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button