sliderস্থানিয়

কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি : কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

বুধবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৫ সালে দায়িত্ব পালনকালে নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের হাতে এ উপহার তুলে দেওয়া হয়। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির এর পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী, পিপিএমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

এ সময় পুলিশ সুপার বলেন, কর্তব্যরত অবস্থায় যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করে। তাদের পরিবারের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠান শেষে শহীদ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা এই সহানুভূতি ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button