sliderস্থানিয়

রাঙামাটিতে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দে রাঙালো ‘স্বপ্নযাত্রী’

​মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছড়িয়ে দিতে রাঙামাটিতে সম্পন্ন হলো ‘স্বপ্নযাত্রী’র ঈদবস্ত্র বিতরণ (সিজন-৯)।

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি শাখার উদ্যোগে আজ ২৭শে রমজান (১৭ই মার্চ) শহরের শান্তিনগরস্থ স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-১ প্রাঙ্গণে অর্ধশত শিক্ষার্থীর মাঝে নতুন পোশাক বিতরণ ও মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়।

পৌর বাস টার্মিনাল সংলগ্ন ফিশারীঘাট এলাকায় অবস্থিত বিদ্যাপীঠের শিশুদের জন্য এবারের আয়োজনটি ছিল ভিন্নধর্মী। শুধু নতুন পোশাকই নয়, শিশুদের ঈদের আনন্দ পূর্ণতা দিতে আয়োজন করা হয় ‘মেহেদী উৎসব’। আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত এই শিশুদের মুখে হাসি ফোটানোই স্বপ্নযাত্রীর মূল লক্ষ্য।​স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি শাখার মনিটর আজাদ সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উপদেষ্টা ও রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,​ সুফিয়া কামাল ঝিমি, পরিচালনা পর্ষদ সদস্য। রবিউল আলম রবি, সাবেক প্যানেল মেয়র। আহমেদ ইসতিয়াক আজাদ, কেন্দ্রীয় কার্যকরি সদস্য, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন।​ রমজান আলী, সভাপতি, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন রাঙামাটি জেলা শাখা।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল হক বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের আনন্দ থেকে বঞ্চিত রাখা উচিত নয়। স্বপ্নযাত্রী ফাউন্ডেশন টানা ৯টি সিজন ধরে যেভাবে এই শিশুদের পাশে দাঁড়িয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমাদের সবার উচিত নিজ নিজ অবস্থান থেকে এই মানবিক কাজে এগিয়ে আসা।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কার্যকরী সাংগঠনিক সম্পাদক শোয়েব খান ফাহিম, দপ্তর সম্পাদক মঈন উদ্দিন, শিক্ষিকা শিরিন আক্তারসহ সংগঠনের একঝাঁক নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী এবং অভিভাবকবৃন্দ। ​নতুন জামা হাতে পেয়ে খুদে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দের ঝিলিক দেখা যায়। অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবীরা শিশুদের হাত মেহেদীর রঙে রাঙিয়ে দিয়ে উৎসবের সূচনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button