sliderস্থানিয়

ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নতুন সভাপতি বজলুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান

প্রেস বিজ্ঞপ্তি: ১৪ মার্চ, শনিবার ১১ ঘটিকায় তোপখান রোডস্থ বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলা সমিতি(রেজিঃ নং-বি-১৯৫১) এর কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সবাই উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ক্ষুদ্র মৎস্যজীবি জেলে সমিতির ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।

নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে মোহাম্মদ বজলুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শাহজাহান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে সেলিম বেপারী নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়ে বজলুর রহমান বাবলু বলেন, অত্যন্ত পুরনো ও সারা দেশের সাধারণ মৎস্যজীবীদের প্রাণের সংগঠন “বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি” এর সভাপতি নির্বাচিত হয়ে আমি গর্বিত বোধ করছি। আজকে আপনারা যারা আমাকে বিশ্বাস করে এ দায়িত্ব অর্পণ করলেন আমি তাদের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করবো, ইনশাআল্লাহ।

তিনি বলেন, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবনির্বাচিত কমিটি অতীতের ন্যায় সারাদেশের ক্ষুদ্র মৎস্যজীবীদের স্বার্থ রক্ষা, দেশের মৎস্য সম্পদের সুষম ব্যবহার নিশ্চিতকরণ, জেলেদের জন্য সরকারি ও বেসরকারি সহায়তা আদায়ে নিরলস ভাবে কাজ করে যাবে।

দীর্ঘ দিনের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের পর বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষুদ্র মৎস্যজীবীদের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করবে বলে তিনি প্রত্যাশা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button