sliderস্থানিয়

শিবগঞ্জে আমবাগান থেকে একজনের লাশ উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা : শিবগঞ্জে আমবাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে শিবগঞ্জ পৌরসভার চন্ডিপুর এলাকার একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের রফিকুল ইসলামের ছেলে সিহাব আলী।

পুলিশ জানায়, শনিবার বিকালে চন্ডিপুর এলাকার একটি আমবাগানে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান জানান, এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button