
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কটিয়াদী উপজেলা সদরে পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার পর্যবেক্ষণ শুরু করেছে উপজেলা প্রশাসন।
গতকাল মঙ্গলবার বিকেলে কটিয়াদী বাজার পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আফরোজ মারলিজ। এ সময় তিনি বিভিন্ন দোকান ঘুরে নিত্য পন্যের তালিকা যাচাই ও বিক্রয় মূল্য পর্যবেক্ষণ করেন। তাছাড়া চাল, ডাল, তেল, মসলা, সহ শাক সবজিও ফলমূল প্রভৃতি দোকানগুলোতে পন্যের মূল্য তালিকা পরীক্ষা করা হয় এবং নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়। এ সময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন রমজান মাসকে কেন্দ্র করে কেউ যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি না করে সেজন্য নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে।
তিনি আরো জানান ভেজাল ও অতিরিক্ত মূল্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সকল ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে লক্ষ্যে ব্যবসায়ীদের প্রাথমিক ভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে অনিয়ম পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন। এ সময় সেনেটারি ইন্সপেক্টর দিদারুল আলম রাসেল উপস্থিত ছিলেন।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, নিত্য পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




