sliderস্থানিয়

নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযান, দুইজনের কারাদণ্ড ও জরিমানা

পুলক রায়,শেরপুর: নালিতাবাড়ী উপজেলায় গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা কলসপাড় ইউনিয়নের বালুঘাটা পেচাঁরবন এলাকায় অভিযান চালান। এ সময় দুই ব্যক্তির বিরুদ্ধে গাঁজা সেবনের প্রমাণ পাওয়া যায়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— কলসপাড় ইউনিয়নের বালুঘাটা এলাকার ওয়াজেদ আলীর ছেলে উসমান গণি (৩৮) এবং পূর্ব ঘোনাপাড়া এলাকার কমল হোসেনের ছেলে মো. দুলাল (৩৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী উসমান গণিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা জরিমানা করা হয়। একই আইনে মো. দুলালকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান চলাকালে শেরপুর জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button