
শিবগঞ্জ (চাপাইনবয়াবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হওয়া তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন উদ্ধারের পর আবারো স্বাভাবিক হয়েছে রাজশাহী-রহনপুর রুটে রেল চলাচল। বিকাল তিনটায় প্রায় ৯ ঘন্টা পরে স্বভাবিক হয় এ রুটে রেল চলাচল।
এর আগে ভোর ৬টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা, খুলনা কে ওয়ান আপ তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। পরে সকাল ১০টার দিকে উদ্ধার কাজ শুরু করে উদ্ধারকারীদল।
এদিকে তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হওয়ায়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে রাজশাহী গামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছিল।
আমনুরা রেলস্টেশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, আমুনুরা বিদ্যুৎকেন্দ্রের তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন স্টেশনে পৌচ্ছানোর মহুর্তেই ভোরে লাইনচ্যুত হয়। বিষয়টি দ্রুত উদ্ধতন কতৃপক্ষেকে জানানো হয়। ১০টার দিকে উদ্ধারকারী দল এসে তাদের উদ্ধার কাজ শুরু করে। বিকাল ৩ টার দিকে উদ্ধার কাজ শেষ হওয়ায়, রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
উল্লেখ্য,এর আগে ২৪ জানুয়ারী দুপুরে খুলনা কে ওয়ান আপ তেলবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়েছিল।




