sliderস্থানিয়

পদত্যাগ করলেন নোবিপ্রবির রেজিস্ট্রার

মো. হোসাইন,নোবিপ্রবি প্রতিনিধি: ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)-এর রেজিস্ট্রার তামজিদ হোসাইন চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তিনি ব্যক্তিগত কারণ উল্লেখ করে কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ পদ হিসেবে রেজিস্ট্রার দপ্তর একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁর পদত্যাগে ক্যাম্পাসজুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট দপ্তরের এক কর্মকর্তা বলেন,“তিনি তাঁর অফিসিয়াল ফোনটি জমা দিয়েছেন। এর বাইরে আমরা কিছু বলতে পারছি না।”

রেজিস্ট্রার তামজিদ হোসাইন চৌধুরী মুঠোফোনে জানান, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যাপক চাপের মধ্যে থাকতে হয় এবং ব্যক্তিগত সময়ের অভাব দেখা দেয়। মানসিক ও শারীরিক সুস্থতার বিষয় বিবেচনায় এনে তিনি পদত্যাগপত্র দিয়েছেন বলে জানান।

এ বিষয়ে নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন,“পদত্যাগপত্র এখনো আমার কাছে আসেনি। পত্রটি এলে তখন বিষয়টি দেখা হবে।”

উল্লেখ্য, গতকাল বুধবার নানা অনিয়ম, দুর্নীতি ও বিশ্ববিদ্যালয়কে ‘দলীয়করণ’-এর অভিযোগ এনে আগামী সাত দিনের মধ্যে নোবিপ্রবি উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারের পদত্যাগের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম দেয় বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন নোবিপ্রবি সাদা দল। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button