sliderস্থানিয়

শিবগঞ্জে জামায়াত প্রার্থী ড.কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ-৪৩ (শিবগঞ্জ)১ আসনের সংসদ সদস্য প্রাথী’ ডা.কেরামত আলী তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ দ্বারাসবাড়ী মসজিদ প্রাঙ্গণে তিনি আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার উপস্থাপন করেন।

ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টি, তরুণ উদ্যোক্তা গড়ে তোলা এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন ডা. কেরামত আলী। পাশাপাশি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, নতুন রেললাইন স্থাপন এবং এলাকার সার্বিক উন্নয়ন কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়াও পদ্মা নদীর ভাঙন রোধ, গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প বাস্তবায়ন, প্রশাসনিক কাঠামোর সংস্কার ও স্থলবন্দর আধুনিকায়নের পরিকল্পনার কথা ইশতেহারে উল্লেখ করা হয়। নির্বাচনকালীন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ, দুর্নীতিমুক্ত উপজেলা গঠন এবং নারীর ক্ষমতায়নের বিষয়েও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
পর্যটন শিল্পের বিকাশ, সংস্কৃতির প্রসার, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও ইশতেহারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তুলে ধরেন ডা. কেরামত আলী।

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button