sliderস্থানিয়

খেজুরগাছে ভোট দিয়ে বঞ্চিত কানাইঘাট-জকিগঞ্জের উন্নয়নের সুযোগ দিন: উবায়দুল্লাহ ফারুক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ও সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে বিএনপি-জমিয়ত জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, বিগত সরকারের আমলে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। যার কারণে কানাইঘাট-জকিগঞ্জ উন্নয়নবঞ্চিত হয়েছে। মানুষজন তাদের প্রাত্যহিক সমস্যার সমাধান বারবার চেয়েও পাননি। কানাইঘাট ও জকিগঞ্জ উভয় উপজেলার সমস্যাগুলো আমি চিহ্নিত করেছি। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে রাস্তা, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও নদী তীরবর্তী এলাকায় নদীভাঙ্গনের সমস্যা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের চেষ্টা করবো।

তিনি শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কানাইঘাটের বীরদল বাজারে খেজুরগাছের সমর্থনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইউরোপ জমিয়তের নেতা মাওলানা আব্দুল হাফিজ শাহবাগীর সভাপতিত্বে ও মাওলানা এহসান এলাহির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশীদ (চেয়ারম্যান), জমিয়তের কেন্দ্রীয় সহকারী মহাসচিব জয়নাল আবেদীন, মুফতি ইবাদুর রহমান প্রমুখ।

এর পূর্বে মাওলানা উবায়দুল্লাহ ফারুক দিনব্যাপী কানাইঘাটের বিভিন্ন যায়গায় খেজুরগাছের গণসংযোগ করেন। বিজ্ঞপ্তি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button