
রতন রায়হান, রংপুর: রংপুর জেলা পুলিশের গংগাচড়া মডেল থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম, লালমনিরহাট জেলা পুলিশের ডিবি’র সংবাদের ভিত্তিতে তাদের সাথে যৌথ অভিযানে ১৯ জানুয়ারী রংপুর জেলার গঙ্গাচড়া মডেল থানার ৫ নং লক্ষ্মীটারী ইউনিয়নের কাকিনা টু রংপুরগামী রাস্তার লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের প্রবেদদ্বারের সামনে হতে পুলিশের ধাওয়া খেয়ে পালাতে যেয়ে বৈদ্যুতিক পিলারের সাথে ধাক্কা খেয়ে আটকে থাকা একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৫৪০ (পাঁচশত চল্লিশ) বোতল অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল, ১৬৬ (একশত ছেষট্টি) বোতল অবৈধ মাদকদ্রব্য FAIRDYL,১৭৯ (একশত উনআশি) বোতল অবৈধ মাদকদ্রব্য Eskuf Syrup অর্থাৎ মোট ৮৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উল্লেখ্য কাভার্ড ভ্যানটির চালক পিলারের সাথে গাড়িটি ধাক্কা খেলে ধরা খাবার ভয়ে তাৎক্ষণিক গাড়ি রেখে পালিয়ে যায়।
উল্লেখ্য উদ্ধারকৃত প্রতিটি বোতলের ওজন ১০০ এমএল করে সর্বমোট ওজন (৮৮৫×১০০ এমএল)= ৮৮,৫০০ এমএল বা ৮৮লিটার ৫০০ এমএল, প্রতিটি বোতলের অবৈধ বাজারমূল্য ১০০০/- (এক হাজার) টাকা হিসেবে সর্বমোট মূল্য =৮,৮৫,০০০/- (আট লক্ষ পঁচাশি হাজার) টাকা।
এছাড়া এসময় পুলিশ ০১(এক) টি নীল হলুদ রংয়ের ছোট কাভার্ড ভ্যান (কাভার্ড ভ্যানের সামনের মধ্যভাগের অংশ ভাঙ্গা) যার মুল্য অনুমান ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা এবং অজ্ঞাত অভিযুক্ত চালকের ব্যবহৃত ০১টি OPPO A3 মডেলের স্মার্ট মোবাইল ফোন উদ্ধার ও জব্দ করে।
অতঃপর ডিবি লালমনিরহাট ও গংগাচড়া মডেল থানার টিম কর্তৃক জব্দকৃত আলামতসহ গঙ্গাচড়া মডেল থানায় এসে মামলার এজাহার দায়ের করা হয় । এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নম্বর-২৫, তারিখ-১৯/০১/২০২৬, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৩(গ)/৩৮।
এ বিষয়ে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান জানান, মাদক পাচারকারীদের সনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয় বলেন, “অপরাধী যেই হোক সে ছাড় পাবে না, সামনে মাদকবিরোধী অভিযান আরো জোরালো করা হবে।”



