sliderস্থানিয়

শেরপুরে বাবার হাতে ৬ বছরের মেয়ে খুন, আরেক শিশু হাসপাতালে

মিজানুর রহমান,শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় পারিবারিক কলহের জেরে বাবার হাতে ছয় বছরের কন্যা সন্তান খুন হওয়ার অভিযোগ উঠেছে। একই ঘটনায় চার বছর বয়সী আরেক মেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে নকলা উপজেলার চর অষ্টধর ইউনিয়নের চর বসন্তী মধ্যপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মরিয়ম (৬)। সে ওই এলাকার বাবু মিয়ার মেয়ে। গুরুতর আহত অপর শিশুটির নাম মিম (৪)। বর্তমানে তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবু মিয়ার সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর বাবু মিয়া দুই সন্তানকে নিয়ে ঢাকায় অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে আসেন।

‎রবিবার সকালে হঠাৎ করে বাবু মিয়া বড় মেয়ে মরিয়মকে গলা টিপে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে ছোট মেয়ে মিমকেও হত্যার চেষ্টা করলে স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত এগিয়ে এসে বাধা দেন। এ সময় অভিযুক্ত বাবাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
‎গুরুতর আহত অবস্থায় মিমকে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের কারণেই এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত বাবু মিয়াকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button