শিরোনামশীর্ষ সংবাদ

আন্তর্জাতিক প্রবীণ দিবস আজ

আজ ১ অক্টোবর, শনিবার আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
আন্তর্জাতিক প্রবীণ দিবসের এ বছরের প্রতিপাদ্য হচ্ছে- ‘বয়স বৈষম্য দূর করুন’.
উল্লেখ্য, ১৯৯০ সালে জাতিসংঘ প্রতিবছর ১ অক্টোবরকে আন্তর্জাতিক দিবস পালনের সিদ্ধান্ত নেয়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণীতে বলেছেন, প্রবীণরা যাতে সুখ-শান্তি এবং মর্যাদার সাথে বাঁচতে পারে সে লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া অতীব প্রয়োজন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রবীণদের জীবন সায়াহ্নে যথাযথভাবে দেখাশোনা করা এবং তাদের কল্যাণের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া রাষ্ট্র, পরিবার তথা সমাজের অবশ্যই কর্তব্য।
দিবসটি উপলক্ষে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, জরাবিজ্ঞান প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button