
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে চালা ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং সট্টি গ্রামবাসির সার্বিক সহযোগিতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চালা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক লুৎফর রহমান লিংকনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি পরিচালিত হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে উপজেলার সট্রি রাবেয়া খাতুন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে দেশমাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হরিরামপুর উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধা।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মৃধা গোলাম রসূল শাহীন, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ও জুলাই যোদ্ধা রেজাউল খান রতন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ, সরকারী বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি টিটু চৌধুরী, সাবেক উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক লুৎফর রহমান লিংকন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য রাইসুল ইসলাম বাকের, চালা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল আলম (জুলাই যুদ্ধা),বলড়া ইউনিয়ন যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাত ইসলাম বাবু,বিচারপতি নূরুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদলের সৌরভ মৃধা প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী আব্দুল হান্নান মৃধা জানান, আপোষহীন নেত্রীর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।




