sliderস্থানিয়

হারাগাছ সরকারি কলেজ নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রংপুরের হারাগাছ সরকারি কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার ৭ জানুয়ারী দিবাগত রাত আনুমানিক ২ টায় রংপুর মহানগরীর সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

ডিবি পুলিশ সূত্র জানায়, তার বিরুদ্ধে একটি চলমান মামলার ভিত্তিতে এ গ্রেফতার কার্যক্রম পরিচালনা করা হয়। গ্রেফতারের সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে ডিবি পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, “আইনি প্রক্রিয়ার অংশ হিসেবেই তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা।
হারাগাছ কলেজে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও বিভিন্ন সময় বিভিন্ন জন কে হুমকী দিয়ে অর্থ আত্তসাৎ এর অভিযোগ রয়েছে।
এদিকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে কলেজ ক্যাম্পাস ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়।

উল্লেখ্য, হারাগাছ সরকারি কলেজ ছাত্রলীগ সভাপতি হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button