sliderস্থানিয়

সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

শফিকুল ইসলাম সুমন, মানিকগঞ্জ প্রতিনিধি : ২৪ ডিসেম্বর
সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা এবং গণমাধ্যম কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্বরে এই কর্মসূচির আয়োজন করে ‘টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ।

সংগঠনের সভাপতি বিএম খোরশেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু, মনিরুল ইসলাম মিহির, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সম্পাদক পরিষদের কার্যকরী সদস্য এডভোকেট আমিনুল হক আকবর, প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন, সংগঠনের সহ-সভাপতি ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক রাশেদুর রহমান চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য আসাদ জামান, আল আমিন মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও সম্পাদক পরিষদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
বক্তারা বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায়। অবিলম্বে সাংবাদিক ও গণমাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button