sliderস্থানিয়

“হ্যাঁ” ভোটের পক্ষে সালথায় ৮ দলীয় জোটের গণসংযোগ

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: জুলাই সনদ বাস্তবায়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে গণভোটে “হ্যাঁ” ভোটের পক্ষে ফরিদপুরের সালথা উপজেলায় ৮ দলীয় জোটের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিকালে উপজেলার সদর বাজার ও জনবহুল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে জুলাই সনদের গুরুত্ব তুলে ধরে গণভোটে “হ্যাঁ” ভোট প্রদানের আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান মজনু, ইসলামী আন্দোলনের সালথা উপজেলা সভাপতি মোঃ হাবিবুর রহমান, সেক্রেটারী মোঃ শহিদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের উপজেলা সেক্রেটারী হাফেজ মাওলানা মিয়া জুবায়ের হাসান, রামকান্তপুর ইউনিয়ন সভাপতি মো. ফারুক হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে ন্যায়বিচার, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। তারা গণভোটে জনগণকে সচেতনভাবে “হ্যাঁ” ভোট দিয়ে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে জামায়াতে ইসলামী ও ৮ দলীয় জোটের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button