sliderস্থানিয়

ওসমান হাদীর মৃত্যুতে ঝালকাঠিতে গায়েবানা জানাজা , দোকানপাট বন্ধ

মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঝালকাঠির গর্ব ওসমান হাদির মৃত্যুতে ঝালকাঠিতে তাঁর নিজ জন্মভূমি গ্রামের বাড়িসহ উপজেলা ও জেলা জুড়ে চলছে শোকের মাতম। কিছুতেই যেন থামছেই না পরিবার ও এলাকাবাসীর কান্না ও আহাজারী। এতো কম বয়সে ওসমান হাদির চলে যাওয়া কিছুতেই মানতে পারছে না তারা।

শনিবার ২০ ডিসেম্বর সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনায় ঝালকাঠিতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) জোহর নামাজ শেষে ঝালকাঠির কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে স্থানীয ছাত্র-জনতা আয়োজিত এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় এনসিপির ঝালকাঠি জেলা আহ্বায়ক মাইনুল ইসলাম মান্না, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী সিদ্দিকুর রহমান, অফিস সম্পাদক মাহমুদ হাসান বুলবুল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, যুগ্ম আহ্বায় ইয়াসিন ফেরদৌস ইফতি,গণঅধিকার পরিষদ ঝালকাঠি জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-২ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর প্রমুখ বক্তব্য রাখেন।

বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ঝালকাঠি জেলা কমিটিন যুগ্ম আহ্বায়ক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের একজন গুরুত্বপুর্ণ সহযোদ্ধাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা ১৮ ডিসেম্বর রাতে তিনি ইন্তেকাল করেন। দুর্বৃত্তদের ইন্টারপুলের মাধ্যমে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।

রোববার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে ঝালকাঠিতে কর্মসূচী পালন করা হবে বলেও জানাজা শেষে ঘোষণা দেন এ নেতা।

অপরদিকে ওসমান হাদীর জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরে ব্যবসা প্রতিষ্ঠান (ওষুধের দোকান ব্যাতীত) বন্ধ রেখে শোক পালন করেছে ব্যবসায়ীরা। শনিবার (২০ ডিসেম্বর) সাড়ে ১২ টার দিকে স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শহরজুড়ে মাইকিং করে এ শোক পালন সম্পর্কে সকল ব্যবসায়ী ও জনসাধারণকে অবহিত করা হয়। ঘোষণা অনুযায়ী দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নলছিটি পৌর শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এ মাটির সন্তান, তিনি আমাদের গর্ব। ইনসাফ প্রতিষ্ঠায় দুর্বৃত্তের গুলিতে তিনি প্রাণ হারিয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশের অংশ হিসেবে আমরা ব্যবসা প্রতিষ্ঠান ৪ঘন্টা বন্ধ রাখার সিদ্ধানাত নিয়েছি।
বস্ত্র ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন চুন্নু, ওসমান গণি হাদি নলছিটির ছেলে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এজন্য শহরের ব্যবসায়ীদের সিদ্ধান্তে আমরা শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওষুধের দোকান ছাড়া অন্য সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকার বক্স কালভার্ট সড়কে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেয়া হলেও বাচানো সম্ভব হয়নি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০ টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান গণি হাদির জানাজা অনুষ্ঠিত হয়।

পরে বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হয়। শরিফ ওসমান হাদি নলছিটি শহরের খাস মহল এলাকার মৃত মাওলানা শরিফ আব্দুল হাদির ছোট ছেলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button