sliderস্থানিয়

এথিস্ট ইন বাংলাদেশের প্রকাশকসহ ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা

নিজস্ব প্রতিবেদক: ধর্ম অবমাননা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ‘এথিস্ট ইন বাংলাদেশ’ নামে পরিচিত একটি অনলাইন প্ল্যাটফর্মের প্রকাশকসহ একাধিক লেখকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, উক্ত অনলাইন ম্যাগাজিনে ইসলাম ধর্ম সম্পর্কে দীর্ঘদিন ধরে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য প্রকাশ করে আসছে।

মামলাটি গত ১৩ নভেম্বর রাজবাড়ীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী আদালতে কালীখুলী থানার অধীনে গ্রহণ করা হয়। আদালত মামলাটিকে ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০ (সংশোধিত) এর ২৯৫, ২৯৫ক ও ৩৪ ধারার আওতায় নিবন্ধিত করেছেন। মামলার বাদী মোঃ আব্দুল হান্নান অভিযোগ করেছেন, প্রকাশিত ইসলাম ধর্মকে অবমাননা করে প্রকাশিত লিখাগুলো তার ও মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

এ মামলায় মোট ১৪ জনকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন—‘এথিস্ট ইন বাংলাদেশ’-এর প্রকাশক মোহাম্মদ মোশাররফ হোসাইনসহ গাজী আফতাবুন নেসা রিতি, সমীর হালদার, নুরুল আমিন, মোঃ তানভির হোসেন, সাব্বির আহমেদ, এমডি জাকির হোসাইন, এমডি মিজানুর রহমান, বুরহান উদ্দীন, রাজীব সাহা, মোসাম্মাত নাসরিন সুলতানা, মুনায়েম আহমেদ এবং গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম।

আদালত সূত্রে জানা গেছে, মামলার অভিযোগে বলা হয়েছে—উক্ত অনলাইন ম্যাগাজিনে দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিরুদ্ধে অবমাননাকর ও আপত্তিকর বক্তব্য প্রকাশ করা হয়েছে, যা মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছে। মামলাটি গ্রহণের পর আদালত কালীখুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) দাখিলের নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্র আরও জানায়, মামলাটির নম্বর সি.আর.-৩৬৮/২০২৫। এ মামলায় মোট ১৪ জনকে আসামি করা হয়েছে। মামলাটির পরবর্তী শুনানির তারিখ আগামী ২১ জানুয়ারি ২০২৬ নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অনলাইন প্ল্যাটফর্মটির প্রকাশক মোহাম্মদ মোশাররফ হোসাইনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

মামলার তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আদালত সূত্রে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button