sliderস্থানিয়

নোয়াখালীতে বিস্ফোরক মামলায় আ.লীগ সভাপতি গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, সোমবার রাত ৯টার দিকে উপজেলার কাদরা ইউনিয়নের চাঁনপুর হাইস্কুলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গিয়াস উদ্দিন টিটু (৫৫) উপজেলার কাদরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং একই গ্রামের চেয়ারম্যান আব্দুল খালেকের বাড়ির মৃত আফাক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র্রে জানা গেছে, ৫ আগস্টের পটপরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা টিটু নিজ বাড়িতেই থাকতেন। ২০২৫ সালে তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে সেনবাগ থানায় একটি মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে উপজেলার চাঁনপুর হাইস্কুল এলাকায় অভিযান চালায় সেনবাগ থানার পুলিশ। অভিযানে আওয়ামী লীগ নেতা টিটুকে গ্রেপ্তার করা হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতো সোপর্দ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button