Uncategorized
অনূর্ধ্ব-১৮ হকি এশিয়া কাপ : সেমিফাইনালে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৮ হকি এশিয়া কাপে আরেকটি দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার তার ওমানকে উড়িয়ে দিয়েছে ১০-০ গোলে। টানা দুটি জয় দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই পরবর্তী রাউন্ডে জায়গা করে নিয়েছে স্বাগতিকরা। আগামী বৃহস্পতিবার সেমিফাইনালে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপের বিপক্ষে।
প্রথম ম্যাচে শক্তিশালী ভারতকে হারানোর পরই শিরোপা জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলাদেশ। ওমানের বিপক্ষে বড় ব্যবধানে জয়ের পর নিশ্চয়ই আরো জোরদার হবে শিরোপা জয়ের আশা।
সাতটি দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের অনূর্ধ্ব-১৮ হকি এশিয়া কাপ।




