sliderস্থানিয়

বাঘাইছড়িতে বিভিন্ন প্রতিষ্ঠান ও হতদরিদ্র পরিবারের মাঝে সহায়তা প্রদান করেছে বিজিবি

বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী গ্রামের বেশ কয়েকটি স্কুল ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ঢেউটিন, সেলাই মেশিন বিতরণ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। এসময় বেশকিছু সামাজিক সেচ্ছাসেবী, সাংস্কৃতিক সংগঠন এবং হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

১৪ ডিসেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায় ২৭ বিজিবি মারিশ্যা জোন সদরে এসব সহায়তা প্রদান করেন বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ(পিএসসি)। এসময় মারিশ্যা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা, সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমান সহ বিজিবির বিভিন্ন পর্যায়ে জেসিওগন উপস্থিত ছিলেন।

বিতরণ শেষে জোন কমান্ডার লেঃ কর্নেল মো: জাহিদুল ইসলাম জাহিদ বলেন সীমান্তে নিরাপত্তা অবৈধ অস্ত্র গোলাবারুদ ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি বিজিবির জনকল্যাণমুখী কাজের নিয়মিত অংশ হিসেবে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানে এসব সহায়তা প্রদান করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button