sliderস্থানিয়

শিবগঞ্জে চোখ উপড়ে ফেলে পাহাড়াদারকে হত্যা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে তোজাম্মেল হক (৬৫) নামে এক পুকুর পাহাড়াদারের চোখ উপড়ে ফেলার পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। শনিবার গভীর রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। নিহতের ছেলে নফিউল্লাহ বলেন, মুসলিমপুর গ্রামের পাশে বেলাল উদ্দিনের নুইন্যা পুকুর পাহাড়া দিতেন পিতা তোজাম্মেল হক। রাতে কে কারা চোখ উপড়ে ফেলে তাকে হত্যা করেছে। রোববার ভোরে এক ব্যক্তির ফোনের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে এসে পিতাকে মৃত অবস্থায় দেখতে পান।

নিহতের স্ত্রী নিলুফা বেগম ও মেয়ে সায়েমা খাতুন বলেন, কারো সাথে আমাদের শত্রুতা ছিল না। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। উপড়ে ফেলা হয়েছে বাম চোখ। তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি সবোর্চ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শিগগির গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button