sliderস্থানিয়

কটিয়াদীতে প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনে র‍্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রতন ঘোষ, কটিয়াদি প্রতিনিধি: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে কটিয়াদীতে।

এ উপলক্ষে বুধবার ২৬ নভেম্বর সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালিটি কটিয়াদী বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রাণিসম্পদ কার্যালয় মাঠে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ ওসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত লাবনী আক্তার তারণা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আযাহার মাহমুদ, খামারি আফজাল হোসাইন জুয়েল সহ বিভিন্ন এলাকার খামারি ও বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা শেষে ২১ জন খামারীকে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button