sliderস্থানিয়

বোয়ালমারীতে মিমাংসার কথা বলে গৃহবধূকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: বোয়ালমারী উপজেলার পরমেশ্বদী ইউনিয়নের জয়পাশা এলাকায় শালিশ করে দেয়ার কথা বলে বাড়িতে ডেকে এনে তানিয়া পারভীন (২৮) এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে।

ধর্ষণের ঘটনায় জয়পাশা গ্রামের সৈয়দ মন্টু আলীকে (৪০) আসামি করে বুধবার (১৯ নভেম্বর) রাতে থানায় ধর্ষণ মামলা করেন ওই গৃহবধূ। মামলা নম্বর ২২। মামলার পর বুধবার রাতেই আসামী মন্টু আলীকে পুলিশ তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

সৈয়দ মন্টু আলীর ৭ বিয়ে। তার দুই মেয়ে ১ ছেলে। বর্তমানে তার দুই বউ রয়েছে। একজন সৌদি প্রবাসী আরেকজন বাড়িতে থাকে।

এজাহার সূত্রে জানা যায়, পরমেশ্বদী ইউনিয়নের আউটযুগ এলাকার তানিয়া পারভীন (২৮) নামের এক গৃহবধূর স্বামীর সাথে ঝামেলা চলতেছিল। তার স্বামীর সাথে ঝামেলা মিমাংসা করে দেবে বলে সৈয়দ মন্টু আলী তাকে আশ্বাস দিয়ে ঘুরাতে থাকে। গত ১৫ নভেম্বর বিকাল ৫ টার দিকে মীমাংসার কথা বলে সৈয়দ মন্টু আলী তার বাড়িতে মোবাইল ফোনে ডেকে আনেন। বাড়ি ফাঁকা থাকায় ওই গৃহবধূকে ঘরে ডেকে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে একাধিকবার ধর্ষণ করে। রাত ৮টার দিকে ওই গৃহবধূ বের হয়ে ফরিদপুর ওসিসিতে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।

থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামীকে বৃহস্পতিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button