
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ-২ আসনের বিএনপির মনোনীত পদপ্রার্থী ও বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য-সাবেক সাংসদ জননেতা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর সাথে হরিরামপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৯ নভেম্বর বুধবার বেলা ১২ টায় সিংগাইর উপজেলার চারিগ্রামে সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর বাসভবনে এ মতবিনিময় সভা হয়েছে।
হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জামিল বিশ্বাসের সভাপতিত্বে ও সহ সভাপতি মোঃ নাজমুল চৌধুরী নাহিদের সঞ্চালনায় উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক মোঃ জহিরুল ইসলাম ও সহ প্রচার সম্পাদক মোঃ আমজাদ মীর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রাসেল মিয়া,কার্যনির্বাহী সদস্য এসএম অপু প্রমূখ।
উল্লেখ, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও এলাকার উন্নয়ন সহ গণমাধ্যমের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা করা হয়।




