sliderস্থানিয়

হরিরামপুরে সম্মিলিত খতমে নবুওয়াত বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: আসন্ন ১৫ নভেম্বর ২০২৫ তারিখে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনকে সামনে রেখে চালা ইউনিয়নে একটি প্রস্তুতি ও প্রেরণামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ নভেম্বর, শনিবার বিকালে সাটিনওদা-নিয়াবাড়ি, হরিরামপুর নূরানী তা’লীমুল কোরআন আব্বাসিয়া মাদরাসা প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন আব্বাসীয়া মাদরাসার প্রিন্সিপাল ও খতমে নবুওয়াত কমিটি চালা ইউনিয়নের সভাপতি মুফতি কাজী নাসিরউদ্দিন (সাদ)।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খতমে নবুওয়াত কমিটি হরিরামপুর থানার সভাপতি হাফেজ মাওলানা আব্দুল কাদের।
এছাড়াও উক্ত সভায় বক্তব্য রাখেন হরিরামপুর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা গোলাম মোস্তফা,খতমে নবুওয়াত কমিটি হরিরামপুর থানার সহ-সভাপতি মাওলানা ওবায়দুর রহমান,খতমে নবুওয়াত কমিটি হরিরামপুর থানার সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান,
সাপাইর লুতফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল প্রমূখ।

সভায় চালা ইউনিয়নের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ এবং ইউনিয়নের প্রায় ৪৯টি মসজিদের ইমাম,খতিব,আলেমগণসহ অসংখ্য দীনি ভাইয়ের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, নবী করিম (সা.) এর খতমে নবুওয়াত ঈমানের মৌলিক আকীদা। কাদিয়ানীরা মির্জা গোলাম আহমদকে নবী দাবি করে স্পষ্টতই ইসলামের মৌলিক আকীদার বিরুদ্ধে অবস্থান নেয়।
তাই রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা এখন সময়ের দাবি।

বক্তারা আগামী ১৫ নভেম্বরের মহাসম্মেলন সফল ও ঐতিহাসিকভাবে পালনের জন্য উপস্থিত সকলকে প্রস্তুতি গ্রহণ ও জনমত গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

সর্বশেষ দেশ-জাতি ও মুসলিম উম্মাহর শান্তির লক্ষে মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button