sliderস্থানিয়

ঝালকাঠিতে ইসরাত সুলতানা ইলেন ভুট্টোর গনসংযোগ

মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতা-কর্মীদের নিয়ে গনসংযোগ করেছেন ঝালকাঠি-২ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া বরিশাল বিভাগের একমাত্র নারী প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকালে তিনি শহরের রোনাল্স রোডে জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন এর বাসা যান। এসময় ইলেন ভুট্টোকে ফুলেল শুভেচ্ছা জানায় বিএনপি নেতা-কর্মীরা । সেখান থেকে এ্যাডভোকেট সৈয়দ হোসেনকে সাথে নিয়ে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এর বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ইলেন ভ’ট্টো।
পরে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পী ও বিএনপি নেতা ওয়ারেচ আলী খানের বাসায় গিয়েও তাদের দোয়া ও সমর্থন প্রত্যাসা করেন তিনি।
দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইলেন ভুট্টো নেছারাবাদ কায়েদ সাহেব হুজুরের কবর জিয়ারত করেন। পাশাপাশি নলছিটিতে তার স্বামী প্রয়াত সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টোর রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ করেন। দিনজুড়ে তিনি ঝালকাঠি শহরের বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও সমর্থন প্রার্থনা করেন।

ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন,“আমাকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানাই। সাধারণ মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছেন। আমি আশা করি সকলে নিয়ে এই আসনে আমরা বিপুল ভোটে জয়লাভ করব। আমি কোন সন্ত্রাসী ও চাঁদাবাজি করি না। আমি কাউকে সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজি করতেও দিব না।”

বুধবার বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জিয়া হায়দার স্বপন, কেন্দ্রীয় বিএনপির ধর্ম সম্পাদক রফিকুল ইসলাম জামাল ও একই আসনে বিএনপির মনোনয়ন চাওয়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য জীবা আমিনা আল গাজীর ঢাকার বাসায় দেখা করে তাদের সমর্থন কামনা করে দোয়া চান ইলেন ভুট্টো ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button