sliderস্থানিয়

মধুখালীতে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মধুখালী বাজার এলাকায় র‌্যাব-১০ এর একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ৬৬ বোতল ফেনসিডিলসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, মঙ্গলবার (২৯ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটের সময় এ অভিযান পরিচালিত হয়। এতে প্রায় ১ লাখ ৯৮ হাজার টাকা মূল্যের ৬৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন—
১। আলী হোসেন সরদার (৪৮), পিতা- মৃত ইমাম সরদার, সাং- রামভদ্রপুর, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরা।
২। মনিরুল ইসলাম মাসুম (৪০), পিতা- মৃত আঃ আজিজ মোল্লা, সাং- পশ্চিম আলীপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ফেনসিডিলসহ বিভিন্ন মাদক সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button