sliderস্থানিয়

শিবগঞ্জে বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা প্রশাসন বিতর্ক প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দিনব্যাপি শিবগঞ্জ পৌরসভা হলরুমে এ প্রতিযোগিতার সেমিফাইনাল শেষ হয়। প্রতিযোগিতায় রয়েল স্কুল এন্ড কলেজ দলকে পরাজিত করে ফাইনালে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় দল। এদিকে কানসাট উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে ফাইনালে কাশিয়াবাড়ি উচ্চ বিদ্যালয় দল। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিকরা যুক্তি, তথ্য ও বিশ্লেষণের মাধ্যমে বিষয়ের পক্ষে ও বিপক্ষে প্রাণবন্ত উপস্থাপনা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিচারক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button