জাতীয়শিরোনাম

বিমানবন্দরের দর্শনার্থী হল খুলে দেয়া হয়েছে

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দুটি দর্শনার্থী (কনকর্স) হল আজ সোমবার থেকে খুলে দেয়া হয়েছে।
এখন থেকে দর্শনার্থীরা ৩০০ টাকার টিকিট কেটে অভ্যন্তরীণ ও বহির্গমন টার্মিনালে প্রবেশ করতে পারবেন।
বিমানবন্দরের দায়িত্বশীল সুত্র বিষয়টি নিশ্চিত করে জানান, পবিত্র হজ পালন শেষে হাজীরা দেশে ফিরছেন। তাদের নিতে বিমানবন্দরে স্বজনরা ভীড় জমাচ্ছেন। স্বজনদের দুর্ভোগের কথা চিন্তা করেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ সকাল থেকে দর্শনার্থীদের কনকর্স হলে ঢোকার অনুমতি দিচ্ছে।
আজ রাত সোয়া ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালকের সাথে যোগাযোগ করা হলে তিনি টেলিফোন ধরেননি।
বিমানবন্দরে উপস্থিত একাধিক যাত্রীর স্বজন টেলিফোনে আজ রাতে নয়া দিগন্তকে বলেন, আগে বিমানবন্দরের ঢোকার পূর্বেই নিরাপত্তারক্ষীরা আটকে দিতেন। কিন্তু এখন টার্মিনাল পর্যন্ত আসতে তাদের কোনো সমস্যায় পড়তে হয়নি। গাড়িও পার্কিং এলাকায় আনা যাচ্ছে। এটা কর্তৃপক্ষের ভালো উদ্যোগ বলে তারা মনে করছেন।
উল্লেখ্য, গত ১ জুলাই গুলশানের হলি আর্টিসান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার পর বিমানবন্দরে যাত্রী ছাড়া অন্যদের প্রবেশের উপর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা জারি করে। যার কারণে স্বজনদের বিমানবন্দরের বাইরের চত্বর থেকেই ফিরে যেতে হতো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button