sliderস্থানিয়

ঢাকায় শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদে কটিয়াদিতে বিক্ষোভ সমাবেশ

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : সারাদেশে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া সহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন ও সমাবেশে অংশগ্রহণের সময় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা শাখা কামিল মাদ্রাসার প্রভাষক মোঃ কাজল মিয়ার সহ মনসির হামলার প্রতিবাদে কটিয়াদীতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৪ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম বিপ্লব আব্দুল মান্নান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহম্মদ সিদ্দিকুর রহমান, কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাহ উদ্দিন ভূঁইয়া সবুজ,কটিয়াদী আদর্শউচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ফকির, লোহাজুড়ি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মোহাম্মদ আনোয়ার হোসেন, গণঅধিকার পরিষদের জেলা সহ সভাপতি সৈয়দ আলীউজ্জামান মহসিন ও এনসিপির জেলা সহ সভাপতি কাউসার আহমেদ প্রমুখ।

আলোচনা শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে এসে শেষ হয়।

কটিয়াদী উপজেলার স্কুল কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীবৃন্দ উক্ত মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button