
বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
দিনটিকে কেন্দ্র করে নানা আয়োজন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা, জেলা ও উপজেলার নেতৃবৃন্দদের উপস্থিতিতে দলীয় কার্যলয় থেকে শুরু করে পৃথক পৃথক র্যালি বের হয়, র্যালি গুলো উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম সামনে এসে শেষ হয়,পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দীপন তালুকদার দীপু, সভাপতি রাঙ্গামাটি জেলা বিএনপি
বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলীর সভাপতিত্বে, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড: মামুনুর রশীদ মামুন, সাধরণ সম্পাদক, রাঙ্গামাটি জেলা বিএনপি, বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক
রহমত উল্লাহ খাজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুশোভন দেওয়ান আগা, সহ-সভাপতি, রাঙ্গামটি জেলা বিএনপি, আলহাজ্ব নিজাম উদ্দিন বাবু, সহ-সভাপতি রাঙ্গামাটি জেলা বিএনপি ও সভাপতি বাঘাইছড়ি পৌর বিএনপি সাইফুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক, রাঙ্গামাটি জেলা বিএনপি,এস.এম শফিউল আজম, সভাপতি, রাঙ্গামাটি পৌর বিএনপি, দেব জ্যোতি চাকমা, যুগ্ন সম্পাদক, রাঙ্গামাটি জেলা বিএনপি মোঃ জাবেদুল আলম, সাধারণ সম্পাদক, বাঘাইছড়ি উপজেলা বিএনপি, মোঃ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক, বাঘাইছড়ি উপজেলা বিএনপি, মোঃ নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক, বাঘাইছড়ি পৌর বিএনপি,
আমন্ত্রিত অতিথিবৃন্দ নিয়ে একসঙ্গে কেক কেটে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানানো হয়। এসময় বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড মামুনুর রশীদ, জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু জুলাই আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানকে স্বরন করে সেনাপ্রধান জেনারেল ওয়াকারউজ্জামান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন দেশপ্রেমিক সেনাবাহিনী ৪ আগষ্ট সহায়তা না করলে এত সহজে ফ্যাসিবাদ মুক্ত হতো না মুক্তি পেতে আরো অনেক রক্ত দিতে হতো। সেনাবাহিনী এখনো মাঠে আছে বলে দেশে আইনশৃংখলা পরিস্থতি স্বা রয়েছে। একটি পক্ষ নির্বাচন বাঁধাগ্রস্ত করতে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করতে চেষ্টা করছে। তরা জানে সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে দেশের আইনশৃংখলা পরিস্থতির অবনতি হবে।তাই যথাসময়ে নিঅবাচনের লক্ষ্য সবাই কে ঐক্যবদ্ব ও সজাগ থাকতে হবে।




