sliderস্থানিয়

রাঙামাটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজন

রাংগামাটি প্রতিনিধি: ১৪৪৭ হিজরী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে রাঙামাটিতে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টায় ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের হলরুমে এ কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। তিনি বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। ইসলামের শিক্ষা হলো মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। ইসলাম মানুষকে শুধু নিজের নয়, বরং স্বজন, সমাজ, স্বদেশ ও বিশ্ববাসীর কল্যাণে কাজ করতে উদ্বুদ্ধ করে। আর এ শিক্ষাই মানুষকে হিংসা-বিদ্বেষ ও অশান্তি থেকে মুক্তি দেয়।

সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় মোট ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ক্বেরাত, হামদ-নাত, ক্বাসিদা, রচনা ও কুইজ প্রতিযোগিতার বিভিন্ন শাখায় প্রতিদ্বন্দ্বিতা শেষে ২৭ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শ তুলে ধরে বলেন, তাঁর জীবনধারাই মানবতার সর্বোত্তম দৃষ্টান্ত। তিনি দুনিয়ার সকল মানুষের জন্য শান্তি, ন্যায় ও সাম্যের বার্তা নিয়ে এসেছিলেন।

দোয়া মাহফিলে দেশবাসীর মঙ্গল কামনা, আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ ও জাতির অগ্রগতি, মুসলিম উম্মাহর কল্যাণ এবং বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত। বক্তাদের অভিমত, ইসলামিক ফাউন্ডেশনের এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে সঠিক ইসলামী আদর্শে উদ্বুদ্ধ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button