sliderস্থানিয়

‎ ‎মির্জাপুরে ৯ কলেজে ছাত্রদলের কমিটি গঠন ‎ ‎ ‎

‎মাসুদ পারভেজ,মির্জাপুর প্রতিনিধি : দেড় যুগ পর টাঙ্গাইলের মির্জাপুরে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজসহ ৯ টি কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মারুফ ইসলাম এবং সাধারণ সম্পাদক আজমান আলী।

‎আগামী ২১ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি মারুফ ইসলাম এবং সাধারণ সম্পাদক আজমান আলী জানিয়েছেন।

‎সোমবার রাতে উপজেলা ছাত্রদলের আবায়ক আরিফুল ইসলাম স্বপন জানান,রবিবার (২৪ আগস্ট) টাঙ্গাইল জেলা শাখা ছাত্রদলের আহবায়ক দুর্জয় হোড় শুভ এবং সদস্য সচিব এম এ বাতেন স্বাক্ষরিত দলীয় প্যাডে মির্জাপুর উপজেলার ৯ কলেজের ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়।

‎শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের ছাত্রদলের নতুন কমিটির সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি জুবায়েদ হোসেন জয়, সহ-সভাপতি শাহিনুর সোহান, ইয়ামিন হৃদয়, সিফাদ আহমেদ, জিহাদ মিয়া, শাওন ও আমিনুর মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক মিলি সিকদার, যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক তানবীর সরকার, সুজন সিকদার, সীমান্ত দাস, সাইমন হোসেন, সাংগঠনিক সম্পাদক লিমন মৃধা, সহ সাংগঠনিক সম্পাদক সোনালী আক্তার মায়া ও শাওন সিকদার জনি, দপ্তর সম্পাদক রেদওয়ান ইসলাম রোহান, প্রচার সম্পাদক তানজিদ দেওয়ান, সহ প্রচার সম্পাদক ফয়সাল। এই কমিটিতে ১২ জন সদস্য রাখা হয়েছে।

‎উপজেলার বাঁশতৈল খলিলুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান, সম্পাদক নাসির মিয়া।

‎বংশাই স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি সায়েম আহমেদ, সাধারণ সম্পাদক পলাশ।

‎রাজাবাড়ী কলেজ ছাত্রদলের সভাপতি মিঠুন সিকদার, সাধারণ সম্পাদক সিয়াত আহমেদ।

‎ভাওড়া স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি রবিন আহমেদ, সাধারণ সম্পাদক জুবায়ের মিয়া।

‎নতুন কহেলা কলেজ ছাত্রদলের সভাপতি জসিম মিয়া, সাধারণ সম্পাদক অন্নার্স।

‎ড.আয়েশা রাজিয়া খন্দকার স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি উমর ফারুক,সাধারণ সম্পাদক নাহিদ মিয়া।

‎গ্রাম বাংলা স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি আজমান হোসেন, সাধারণ সম্পাদক সাবিদ মিয়া।

‎মির্জাপুর মহিলা কলেজ ছাত্রদলের সভাপতি সীমা আক্তার ও সাধারণ সম্পাদক রিতা আক্তার।

‎এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম স্বপন বলেন,নবগঠিত সকল কলেজের কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। নতুন নেতৃত্বে যারা এসেছেন তাদের সঙ্গে নিয়ে মির্জাপুর উপজেলা ছাত্রদলকে আরোও শক্তিশালী করব,সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি। তিনি আরোও বলেন, দেড় যুগ পর ৯ কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠন হওয়ায় কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক আবুল কালাম আজাদ সিদ্দিকী সহ বিভিন্ন নেতৃবৃন্দ।


Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button