sliderস্থানিয়

রাজশাহীতে হেরোইন পাচারকালে গ্রেফতার ১ 

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে র‍্যাবের অভিযানে নতুন জুতার সেলাইকৃত সোলের ভিতরে অভিনব কায়দায় ১২০ গ্রাম হেরোইন পাচারকালে বিশু হেমরম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, গোদাগাড়ী উপজেলার কাকনহাট চাত্রাপুকুর নুন্দাপুর গ্রামের মৃত জগেন হেমরমের ছেলে বিশু হেমরম(৩৮)

সোমবার (২৫ আগস্ট) রাতে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখরবনা এলাকায় ১ মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে নিয়ে এসে বিক্রয় করার জন্য অবস্থান করছে এই সময় অভিযান পরিচালনা করে তার দেহ তল্লাশি করে তার পায়ে থাকা নতুন জুতার সেলাইকৃত সোলের ভিতরে লুকানো অবস্থায় ১২০ গ্রাম হেরোইন উদ্ধার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে গোদাগাড়ী নদীর ওপার সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য হিরোইন সংগ্রহ করে রাজশাহী জেলাসহ রাজধানী ঢাকার খুচরা ও পাইকারী বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল। 

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button