
রতন রায়হান, রংপুর: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর মহানগর ইউনিট কমান্ড ১১ সদস্য আহবায়ক কমিটি গঠন হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
রংপুর মহানগর ইউনিট কমান্ড এর এডহক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মিয়া, যুগ্নু আহবায়ক বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সাত্তার, সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ হাফিজ রশিদ ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবর রহমান, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, বীর মুক্তিযোদ্ধা শফিউল আলম, বীর মুক্তিযোদ্ধা রহমত আলী খান, বীর মুক্তিযোদ্ধা আফছারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও বীর মুক্তিযোদ্ধা মীর মোহাম্মদ কাঞ্চন আলী।
রংপুর মহানগর আহ্বায়ক কমিটিকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।




